এনসিপিতে ফিরে ৪ মাসও টিকলেন না গাজী সালাউদ্দিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২২: ৫২
গাজী সালাউদ্দিন তানভীর। ছবি সংগৃহীত
গাজী সালাউদ্দিন তানভীর। ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সামাজিক মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়– এমন মন্তব্য করার অভিযোগ উঠেছে। অভিযোগ গুরুত্ব বিবেচনায় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাঁকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া কেন সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে তানভীরকে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত বছরের ২১ এপ্রিল গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি দেওয়া হয়। সেই সময় অভিযোগ উঠেছিল, গাজী সালাউদ্দিন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ করেছেন এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যে জড়িয়েছেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৬ এপ্রিল পুনরায় তাঁকে সাংগঠনিক দায়িত্বে ফিরিয়ে আনে এনসিপি।

ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ, ‘ভাইরালের চেষ্টা’ বলল দল

মৌলভীবাজারের সংবাদদাতা জানিয়েছেন, এনসিপির মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব ইব্রাহিম মাহমুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফেসবুক পোস্টে তিনি ব্যক্তিগত ও নীতিগত কারণ উল্লেখ করে এই ঘোষণা দেন।

জানতে চাইলে এনসিপি কুলাউড়া উপজেলা শাখার সদস্যসচিব মাহবুব জামান শিহাব বলেন, ইব্রাহিম মাহমুদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকদিন আগে শোকজ করা হয়। তিনি লিখিত কোনো জবাব বা পদত্যাগপত্র না দিয়ে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেন। মূলত ভাইরাল হওয়ার জন্য ইব্রাহিম ফেসবুকে পোস্ট দিয়েছেন বলে আমরা মনে করি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত