বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের, সরকারকে সক্রিয় হওয়ার পরামর্শ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

হেফাজতে ইসলামের লোগো। ছবি: স্ট্রিম গ্রাফিক
হেফাজতে ইসলামের লোগো। ছবি: স্ট্রিম গ্রাফিক

চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যার্তদের ত্রাণসহায়তা দিতে দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে পানিবন্দি মানুষ উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি।

রোববার (১২ জুলাই) এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে করুণ ও মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে। এসব এলাকার কয়েক লাখ মানুষ বর্তমানে পানিবন্দি হয়ে পড়েছেন। বিভিন্ন জায়গায় পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং অসংখ্য মানুষ তাঁদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব। এই দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পর্যাপ্ত ত্রাণসহায়তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে পানিবন্দিদের উদ্ধার করতে ও জরুরি লজিস্টিক সাপোর্টে সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। এ অবস্থায় আমাদের মানবিকতার পরিচয় দিয়ে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। একে অপরের বিপদে দাঁড়ালে আল্লাহর রহমত অর্জিত হবে।

আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে বাঁচতে সবাইকে বেশি বেশি ইস্তেগফার ও তওবা করার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, এর ফলে আল্লাহর রহমতে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ কমে আসবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত