স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি বিএনপি তাদের মিত্র জমিয়তে উলামায়ে ইসলামকে ছাড় দিয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দলের আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৩) বিকেলে রুমিন ফারহানা স্ট্রিমকে বলেন, ‘আমি আমার সিদ্ধান্তে অনড় রয়েছি। স্বতন্ত্র হলেও নির্বাচনে লড়ব। আগামীকাল বুধবার নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করব।’
তিনি বলেন, ‘এতো বড় দল (বিএনপি) তাদের ভালো-মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে। আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে।’
স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে– বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, ‘ব্যবস্থা নেওয়ার মনে করলে দল অবশ্যই নেবে। আমি তো তাদের বাধা দিতে পারব না।’
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা অলি আহাদ ছিলেন প্রথিতযশা রাজনীতিক। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সংগ্রামে বলিষ্ঠ এই কণ্ঠস্বর ২০১২ সালের ২০ অক্টোবর মারা যান। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। অলি আহাদও দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র হিসেবে এই আসনে বিজয়ী হয়েছিলেন।
গত শনিবার (২০ ডিসেম্বর) সরাইলের পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে এক মতবিনিময় সভায় প্রসঙ্গটি টেনে রুমিন ফারহানা বলেছিলেন, ‘আমি টাকা দিয়ে কারও কাছ থেকে মনোনয়ন কিনব না।’ স্বতন্ত্র লড়াইয়ের ইঙ্গিত দিয়ে জনতার উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। আমি জানি না বাপের ভাগ্য বেটির কপালেও আছে কি না। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র– সময়ই এর উত্তর দেবে।’
নির্বাচন সামনে রেখে বিএনপি দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে। ফাঁকাগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনসহ চারটি আজ মঙ্গলবার মিত্র জমিয়তে উলামায়ের জন্য ছেড়ে দিয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল জানান, সিলেট-৫ আসনে নির্বাচন করবেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী হবেন দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। নীলফামারী-১ আসনে নির্বাচন করবেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হবেন দলটির কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী।
এ সময় তিনি বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন, বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না।’ এ সময় তিনি জনগণকে ‘খেজুর গাছ’ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।
মাঠের রাজনীতি ও ভোটের হিসাব
সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। আসনটি বিএনপির ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত। অতীতে এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা সাতটি নির্বাচনে অংশ নিয়ে ছয়বার বিজয়ী হয়েছেন। এ ছাড়া লাঙ্গল তিনবার, নৌকা একবার এবং স্বতন্ত্র প্রার্থী দুবার জয়ী হয়েছেন। মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন।
এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানাসহ চারজন। তবে অন্যরা কিছুটা গা ছাড়া ভাব দেখালেও রুমিন ফারহানা নিয়মিত এলাকায় গণসংযোগ ও সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং জাতীয় পার্টির দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় লড়াইয়ের ভিন্ন সমীকরণ তৈরি হয়েছে। একদিকে জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানা। এর সঙ্গে যুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮-দলীয় জোটের প্রার্থী মোবারক হোসেন, যিনি বেশ আগে থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন। এ ছাড়া ইসলামী আন্দোলনের নেছার আহমাদ আন নাছিরীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শেষ পর্যন্ত রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকলে বিএনপির মিত্রদের প্রার্থী ও জামায়াতের প্রার্থী মিলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমজমাট ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে