স্ট্রিম প্রতিবেদক

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে যারা ‘গুপ্ত’ হয়ে মিশে যায়নি তাদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত ও সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরকার নিচে থাকেনি, যারা সত্য ও ন্যায়কে সুস্পষ্টভাবে রুদ্রালোকের মধ্যে বলেছে, তাদের বিরুদ্ধে আজ সুপরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা হচ্ছে।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজা উদ্দিন স্টালিন, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুজ্জামান শাহিন, জাসাস সভাপতি হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
অনুষ্ঠানে রিজভী বলেন, ‘সামনের নির্বাচন একটা সংগ্রামের মতো। কারণ, চারিদিকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচার। এছাড়া প্রযুক্তির মাধ্যমে “বট” বলে একটা জিনিস তৈরি হয়েছে। এই বট দিয়ে মানুষের চরিত্রহনন, কুৎসা রটনা ও অপপ্রচারের যেন শেষ নেই।’
তিনি আরও বলেন, কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয় শিল্পী, সুরকার– আপনাদের সবার সুললিত ধ্বনি, অত্যন্ত শক্তিশালী শব্দ ব্যবহার করে আমরা এই কুৎসা-অপপ্রচারকে পরাজিত করব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে