স্ট্রিম প্রতিবেদক

চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম বীর শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পদযাত্রা।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় সময় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় শহীদ ইশমামের কবর জিয়ারত করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে কক্সবাজারের পেকুয়া উপজেলায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা শুরুর ঘোষণা দিয়েছিল এনসিপি। তবে দীর্ঘ যানজটে পড়ায় চট্টগ্রামে পৌঁছাতে দেরি হয় পদযাত্রায় থাকা এনসিপি নেতাদের।
দলের পক্ষ থেকে জানানো হয়, পথসভায় মানুষজন অপেক্ষা করছেন, ফলে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পরিবর্তে শহীদ ইশমামের কবর জিয়ারত করে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু করা হয়।
শহীদ ইশমামের কবর জিয়ারতের সময় আরও উপস্থিত ছিলেন, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য আহ্বায়ক ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, চট্টগ্রাম ৮ আসনে জামায়াত-এনসিপি ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলির প্রার্থী জোবাইরুল আরিফ ও এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে