স্ট্রিম প্রতিবেদক

প্রধান নির্বাচন কশিনারকে উদ্দেশ করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, তাঁর ‘রাজনৈতিক পরিচয় ও দলীয় আনুগত্যের’ কথা তাঁরা জানেন। নিরপেক্ষ ভূমিকা পালন না করে চক্রান্তমূলক নির্বাচনের পাঁয়তারা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
জাতীয় সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে ঢাকার জেলা প্রশাসক জেলা তানভীর আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী। স্মারকলিপি দিতে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
এসময় নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, বিগত দিনে নির্বাচন কমিশনের প্রধান যাঁরা ছিলেন, তাদের অবস্থা জনগণ কী করেছে—তা আপনারা জানেন। সুতরাং কোনো একটি দলকে ক্ষমতায় আনার জন্য চক্রান্ত ও ষড়যন্ত্র করলে তার দাঁতভাঙা জবাব দিতে এদেশের মানুষ প্রস্তুত রয়েছে।
এসময় প্রধান নির্বাচন কশিনারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘চিফ ইলেকশন কমিশনারকে বলতে চাই, আপনার রাজনৈতিক পরিচয় আমরা জানি। আপনি কোন দলের আনুগত্য করেন আমরা জানি। আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করতে পারেন, সরে দাঁড়াবেন। কিন্তু কোনো চক্রান্তমূলক নির্বাচনের যদি পাঁয়তারা করেন জনগণকে সঙ্গে নিয়ে আমরা দাঁতভাঙা জবাব দেবো।’
গত মাসে প্রায় অভিন্ন দাবিতে সাতটি রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি পালন করে। প্রথম দফায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ও ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি তিন দিনের বিভিন্ন কর্মসূচি পালন করে।
এরপর গত ১ অক্টোবর থেকে শুরু হয় আন্দোলনের দ্বিতীয় দফা। গতকাল পর্যন্ত দলগুলো গোলটেবিল আলোচনা, মতবিনিময়, সেমিনার আয়োজন ও গণমিছিল কর্মসূচি পালন করেছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার দেশের সব জেলায় একযোগে প্রধান উপদেষ্টা বরারব স্বারকলিপি পেশ করেছে দলগুলো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৭ ঘণ্টা আগে