স্ট্রিম প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের (আনফ্রেল) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আন্তর্জাতিক সম্পর্ক সেলের সহপ্রধান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলাউদ্দীন মোহাম্মদ এই সাক্ষাৎ করেন।
আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে আনফ্রেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থাটির ইলেক্টোরাল এনালিস্ট কার্লো আফ্রিকা এবং বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা এনায়েত এ্যামি।
বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনায় আসন্ন নির্বাচনের সামগ্রিক পরিবেশ এবং পর্যবেক্ষণ প্রক্রিয়া প্রধান্য পায়।
এনসিপি নেতা আলাউদ্দীন মোহাম্মদ প্রতিনিধি দলকে দলের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে আনফ্রেল প্রতিনিধিরা নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের পরিবেশ নিয়ে এনসিপির পর্যবেক্ষণ জানতে চান। এ সময় আলাউদ্দীন মোহাম্মদ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন ঘিরে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
আনফ্রেলের প্রতিনিধিরা এনসিপির নির্বাচনী ভাবনা ও প্রস্তুতির বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় তাদের পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দাতা গোষ্ঠীর সঙ্গে ধারাবাহিক যোগাযোগের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে