স্ট্রিম প্রতিবেদক

বাউল আবুল সরকারের 'ধর্ম অবমাননা' ও তাঁর ভক্তদের ওপর হামলা নিয়ে আবার বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৩ নভেম্বর এক বিবৃতিতে আবুল সরকারের ভক্তদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল। এনসিপি বিবৃতি দেওয়ায় পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সেই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) আবার বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল দলটি।
আজ ধর্ম ও সম্প্রীতি সেল সম্পাদক তারেক রেজা স্বাক্ষরিত আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, এনসিপি কোনোভাবেই ধর্ম অবমাননাকে সমর্থন করে না। একইসঙ্গে বিচারবহির্ভূত সহিংসতা ও হামলাকেও সমর্থন করে না।
তিন পৃষ্ঠার ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাউল আবুল সরকারের বক্তব্য এবং তাঁর জামিনের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। বিচারিক প্রক্রিয়াতেই এ বিষয়ে সমাধান হওয়া উচিত। এনসিপি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আগের বিবৃতির উদ্দেশ্য কখনোই আবুল সরকারের বক্তব্যকে বৈধতা দেওয়া ছিল না।
সংবিধানের ৩৯ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা আইনের সীমার মধ্যে থাকতে হবে এবং ধর্ম অবমাননা আইনত নিষিদ্ধ। এনসিপি কখনোই ধর্ম অবমাননাকে মতপ্রকাশের অধিকার বলেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপিকে জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এনসিপি ধর্মবিদ্বেষ বা ধর্ম অবমাননার যেমন বিরুদ্ধে, তেমনি ধর্মীয় ফ্যাসিবাদেরও বিরুদ্ধে। এনসিপি বিশ্বাস করে, আলেমসমাজই প্রজ্ঞা ও ধৈর্যের মাধ্যমে মানুষকে সহিংসতার পথ থেকে দূরে রাখেন এবং আইনের প্রতি সম্মান শেখান।
আইন নিজের হাতে তুলে নেওয়া ইসলামের শিক্ষা নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, 'কেউ ভুল করলে বা অপরাধ করলে তার বিচার করবে আদালত, উত্তেজিত জনতা নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া ইসলামের শিক্ষা নয়। শান্তি, ন্যায়, সম্প্রীতি এবং আইনের শাসনের রাজনীতিতে অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এনসিপি।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে