শর্ত দিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব হয় না: রিজভী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৭: ৫৯
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান থাকলে সব দেশের সঙ্গেই সম্পর্ক রাখা সম্ভব। বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম দেশ। সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব হতে পারে। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনা নির্বাচনের আগে ২০০৮ সালে ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, প্রতারণা, ভণ্ডামি, মিথ্যে আশ্বাস—এটাই ছিল আওয়ামী লীগের নীতি, আওয়ামী লীগের কালচার। বিএনপির কালচার হলো অঙ্গীকার রক্ষা করা, ওয়াদা রক্ষা করা। সেই কাজ এখন চলছে।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সাবেক ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত