স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরের দিকে উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভোরে দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত (৩৫) ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)। তাদের মধ্যে আবুল হায়াত ট্রাকচালকের সহকারী (হেলপার) ও হাবিবুর রহমান ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতে। এছাড়া দুপুরের মারা যান উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে কাজ শেষে শিবগঞ্জের কানসাট থেকে মোটরসাইকেলে বালিয়াদিঘি ফিরছিলেন হায়াত ও হাবিবুর। পথে শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লাগে দ্রুত গতির মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুপুরে উপজেলার কানসাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মারা যান আসাদ ও জাফর। একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে বিপরীতদিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদ। হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাবের।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, ভোরের দিকে নিহত হায়াত ও হাবিবুরের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

.png)
-32cdfc-256x144.webp)
ঘন ঘন লোডশেডিং ও গ্যাসসংকটের কারণে নারায়ণগঞ্জের প্রায় ৩ হাজার ছোট-বড় হোসিয়ারি কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ চলে গেলে কাজ বন্ধ থাকায় দৈনিক লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না কারখানাগুলো।
২২ মিনিট আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক হচ্ছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।
২৭ মিনিট আগে
চুয়াডাঙ্গায় শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সদর হাসপাতালে শয্যা না পেয়ে অনেক শিশুকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।
৪৪ মিনিট আগে
দিনের বেলায় করেন টিকটক, রাতে বদলে যায় তাদের পেশা। নামেন ছিনতাইয়ে। এমনই এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে