
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে রাজধানীসহ কয়েক জেলায় ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। গোলাপি রঙের এই বাসের চালক, কন্ডাক্টর ও চালকের সহকারী সবাই নারী।
বিআরটিসির উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ‘মহিলা বাস সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই বাস সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে ঢাকায় ৯টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে ২টি বাস এবং বগুড়ায় ২টি রুটে দুটি বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে।
মন্ত্রী বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়াতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনে এই রুট আরও সম্প্রসারণ করা হবে এবং বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বর্তমান পরিবেশ আরও উন্নত করা হবে। নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
যেসব পথে চলবে বাস
প্রাথমিকভাবে জানা গেছে বাসগুলো নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুটে চলবে। পাশাপাশি গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস পরিচালনার কথা রয়েছে।
নতুনবাজার থেকে মতিঝিলগামী বাস কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে।
মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করবে।
.png)




-78ae87-256x144.webp)

