স্ট্রিম প্রতিবেদক

পুরোনো আওয়ামী আর নতুন বিএনপি প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৭ দফা দাবিতে’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাশেদ প্রধান বলেন, ‘অন্তর্বর্তী সরকার এক বছরেও প্রশাসনকে “হিন্দুস্তানি আওয়ামী দোসরমুক্ত” করতে পারেনি, উল্টো নতুন করে বিএনপির লোকজনকে নিয়োগ দিয়েছে। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনকে দলীয়করণমুক্ত করতে হবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় রদবদল করতে হবে।’
আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভারতীয় প্রভাবমুক্ত জাতীয় নির্বাচনের জন্য তিনি পাঁচটি বিষয়কে বাধ্যতামূলক উল্লেখ করে বলেন, ‘ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও লেভেল প্লেয়িং ফিল্ডে ভারতীয় প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন হতে হবে। তার আগে পাঁচটি কাজ বাধ্যতামূলক। এক. জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। দুই. নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। তিন. খুনি হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। চার. গণহত্যাকারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং পাঁচ. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণে প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করতে হবে।’
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে জাগপা মুখপাত্র বলেন, ‘আগুন সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো খেলা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার হিন্দুস্তানি আওয়ামী নীলনকশা রুখে দিতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।
সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২১ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে