স্ট্রিম সংবাদদাতা

নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে উপস্থিত না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বিভিন্ন হলের ৩৩ জন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি), মধ্যরাতে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ অন্তরের স্বাক্ষরিত পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০টি হলের ৩৩ জন নেতাকে শোকজ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও, ইসি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে উপস্থিত না থাকাতেই নেতাকর্মীদের শোকজ করা হয়েছে বলে স্ট্রিমকে নিশ্চিত করেছেন শাখা ছাত্রদলের একাধিক নেতা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ও ১৯ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্বঘোষিত সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে দলের সব দায়িত্বশীল নেতাদের উপস্থিতি বাধ্যতামূলক ছিল।
কর্মসূচিতে হল পর্যায়ের বিভিন্ন পদে থাকা নেতাদের কোনো অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকার অভিযোগ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
শোকজ প্রাপ্তদের মধ্যে রয়েছেন আল বেরুনী হল ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলামসহ সাতজন, শহীদ সালাম বরকত হলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান হিরণ ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাকিব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সভাপতি মেহেদী হাসান ইমনসহ চারজন, নবাব সলিমুল্লাহ হলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমনসহ দুইজন, শহীদ তাজউদ্দীন আহমদ হলের সিনির সহ-সভাপতি আবিদ হাসান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান শুভ, শহীদ রফিক জব্বার হলের সভাপতি জাহিদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জীবেশ পান্ডে, সাংগঠনিক সম্পাদক তানজিম হোসেন, মীর মশাররফ হলের সভাপতি শেখ সাদী হাসান, সাধারন সম্পাদক সোহাগ আহমেদসহ তিনজন, শেরে বাংলা এ কে ফজলুল হক হলের সভাপতি সাইফ বিন মাহাবুব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল রোমান ও সাংগঠনিক সম্পাদক ইমন মোল্লা, আ ফ ম কামাল উদ্দীন হলের সভাপতি ফাহাদুর রহমান ভূঁইয়া শোভন, সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেনসহ পাঁচজন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সিনিয়র সহ সভাপতি আকাশ মিয়া ও সাধারণ সম্পাদক তানভীর হাসান।
নেতাকর্মীদের এমন আচরণকে দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে আখ্যায়িত করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের অনুপস্থিতি দলীয় কর্মসূচির প্রতি অবহেলা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অনুপস্থিতির সুস্পষ্ট ও যুক্তিসংগত কারণ লিখিতভাবে আগামী দুই কার্যদিবসের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর ও সহ-দপ্তর সম্পাদকের নিকট ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেছেন শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক।
এ বিষয়ে জহির উদ্দিন বাবর স্ট্রিমকে বলেন, ইসি ঘেরাও কর্মসূচিই মুখ্য নয়। সাংগঠনিক কর্মসূচিতে অনুপস্থিতি, সাংগঠনিক দায়িত্ব অবহেলার জন্য হল শাখার নেতাকর্মীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২ কর্মদিবসের মধ্যে লিখিত আকারে দপ্তর এবং সহদপ্তর সম্পাদকের কাছে জবাব দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে