স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণসংহতি আন্দোলনের অংশগ্রহণ সুষ্ঠু ও সংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে ৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য কৃষকনেতা দেওয়ান আব্দুর রশিদ নীলুকে সদস্যসচিব করে এই কমিটি গঠিত হয়।
গতকাল ৪ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে গণসংহতি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই কমিটির কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা।
গণসংহতির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, দলীয় গঠনতন্ত্র ও রাজনৈতিক নীতিমালার আলোকে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ের বিষয়ে কাজ করবে এই কমিটি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন গণসংহতির রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অপরাজিতা চন্দ, জাহিদুর রহমান সুজন, আবু রায়হান, সাইফুল্লাহ সিদ্দিক রুমন এবং কেন্দ্রীয় পরামর্শক পরিষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন মো. খালেদ হোসাইন (অব.)।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে