স্ট্রিম ডেস্ক

ভারতের কলকাতাভিত্তিক দৈনিক এই সময়-এ প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার বিভ্রান্তিকর ও ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে দলটি। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় বিএনপি।
বিবৃতিতে বলা হয়, মির্জা ফখরুল পরিষ্কারভাবে জানিয়েছেন যে, সাক্ষাৎকারে তাঁর নামে যেসব বক্তব্য প্রকাশ করা হয়েছে—এর মধ্যে জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা কিংবা ন্যাশনাল সিটিজেন পার্টিকে নিয়ে কটূক্তি—সবই ভিত্তিহীন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সাক্ষাৎকারটিকে বিভিন্ন শিরোনামে প্রকাশ করেছে। কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।’
বিএনপি দাবি করে, দলের জ্যেষ্ঠ নেতা হিসেবে মির্জা ফখরুল কখনও অপ্রাসঙ্গিক বক্তব্য দেন না। তিনি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হতে আহ্বান জানান।
এছাড়া সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ জানিয়ে বলেন, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ যেন প্রকাশ না করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৮ ঘণ্টা আগে