স্ট্রিম ডেস্ক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সন্তানদের স্বাগত জানায়, তাহলে যে কারও দেশের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছে না। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগেই দলের অনেক জ্যেষ্ঠ নেতা এবং পরিবারের সদস্যরা বিদেশে অবস্থান নেন। আবার কেউ কেউ সরকার পতনের সময় দেশ ছেড়ে পালিয়েছেন।
একই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নির্বাচনের পর জাতীয় সরকার গঠনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বরং আগামী সপ্তাহে নির্বাচনে এককভাবেই বিএনপি সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাসী তিনি।
তারেক রহমান বলেন, ‘সরকার গঠনের জন্য বিএনপি জোট প্রয়োজনীয় আসন পাব বলে আমরা আত্মবিশ্বাসী।’
জাতীয় সরকার প্রসঙ্গে জামায়াতের আগ্রহের বিষয়ে প্রশ্ন রেখে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমি কীভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধী দলে কে থাকবে?’
তারেক রহমান বলেন, ‘আমি জানি না তারা কতটি আসন পাবে। কিন্তু তারা যদি বিরোধী দলে থাকে, তবে ভালো বিরোধী দল হিসেবে তাদের পাব বলে আশা করি।’
বিএনপির অন্যান্য জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, সংসদের ৩০০ আসনের মধ্যে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসন পাবে বলে তারা আত্মবিশ্বাসী। দলটি সরাসরি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে