স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতায় গেলে দেশের শিক্ষিত বেকারদের ভাতা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। ইশতেহারে বলা হয়েছে, শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত (যা আগে ঘটবে ভিত্তিতে) বিশেষ আর্থিক ভাতা প্রদান করা হবে।
শুক্রবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘোষিত ইশতেহারে এ কথা জানিয়েছে দলটি।
দেশব্যাপী এককোটি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও তুলে ধরেছে বিএনপি। ইশতেহারে বলা হয়েছে, বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২৭ লাখের বেশি, যার মধ্যে প্রায় ৯ লাখ স্নাতক ডিগ্রিধারী উচ্চশিক্ষিত বেকার রয়েছেন। এর মধ্যে প্রায় ২২ শতাংশ তরুণ-তরুণী কোনো প্রকার শিক্ষা, চাকুরি ও প্রশিক্ষণে সম্পৃক্ত নয়। এই বিশালসংখ্যক বেকারের অধিকাংশই ১৫-২৯ বছর বয়সের।
‘করব কাজ, গড়ব দেশ’ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন বিএনপির প্রথম ও প্রধান অগ্রাধিকার। ধারাবাহিকভাবে, দেশের অর্থনীতির সার্বিক সংস্কার, খাত ও অঞ্চলভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করে এবং শিল্পে-বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে দেশব্যাপী এককোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে।
বলা হয়েছে, দেশব্যাপী বিদেশি ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির জন্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ চালু করা, বিশ্বের বিভিন্ন দেশে বছরে ২০ লাখ মানুষের কর্মসংস্থানের পথ তৈরি করা এবং বিদেশ গমনের জন্য বিনাসুদে সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করা হবে।
দেশব্যাপী টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করে দক্ষতা-নির্ভর কর্মসংস্থান, হাতে-কলমে প্রযুক্তি শিক্ষা, শিল্প-কারখানায় সরাসরি ট্রেনিং, বাস্তবতানির্ভর প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন চালু করা হবে। যাতে তরুণ-তরুণীরা দেশীয় শিল্প এবং বিদেশে উচ্চ বেতনের চাকরির জন্য প্রস্তুত হয়ে সরাসরি কর্মসংস্থানে যুক্ত হতে পারে। এদের একটা অংশ নিজের তৈরি করা কর্মসংস্থানেও নিয়োজিত হতে পারবেন।
এ ছাড়া সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্কিলস ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান, এবং ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হবে, যার লক্ষ্য ক্যাম্পাসভিত্তিক জব ইন্টারভিউ, ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপ আয়োজন এবং শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক তৈরি করা।
প্রত্যেক জেলার ঐতিহ্য ও বিখ্যাত পণ্যের ভিত্তিতে কুটির শিল্প ও এসএমই খাত বিকাশে স্বল্প সুদে ঋণ প্রদান, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য রপ্তানির লক্ষ্যে বেসরকারি শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির সহায়ক উদ্যোগ নেওয়া হবে। ব্যাংকিংব্যবস্থা স্বচ্ছ, দলীয়করণমুক্ত ও ব্যবসাবান্ধব করা হবে বলেও জানিয়েছে বিএনপি।
এর বাইরে মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিতের কথা জানিয়ে দলের ইশতেহারে বলা হয়েছে, বিসিএস এবং সব সরকারি নিয়োগে মেধা ও যোগ্যতার ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করা হবে, যেন সকল বৈষম্য ও দলীয় প্রভাবমুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গড়ে উঠে। পাশাপাশি, গণ-আকাঙ্ক্ষার সঙ্গে সমন্বয় রেখে সরকারি চাকরিসংখ্যা বাড়ানো হবে।
সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ডাটা প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, সেমিকন্ডাক্টরসহ আইটি সেক্টরে নতুন শিল্প গড়ে তুলে প্রতি বছর সরাসরি দুই লাখ এবং ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ও কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পরোক্ষভাবে আট লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ব্যাপক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার কথাও জানিয়েছে বিএনপি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে