কাতারের সাবেক আমিরের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২৩: ৩১
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, শেখ হামাদ ছিলেন আধুনিক কাতারের রূপকার।

আজ রোববার (১২ জুলাই) ৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ‘শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন মুসলিম উম্মাহর এক দূরদর্শী ও বলিষ্ঠ নেতা। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালনকালে তার গতিশীল নেতৃত্বে কাতার শিক্ষা, অর্থনীতি, জ্বালানি খাত ও আন্তর্জাতিক কূটনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে ২০১৩ সালে তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তিনি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘তার ইন্তেকালে বিশ্ববাসী এবং বিশেষ করে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান ও দরদি অভিভাবককে হারাল। বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং এ দেশে কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান অনস্বীকার্য। আমরা বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাতারের রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতারবাসীর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’

তিনি বলেন, ‘আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করার জন্য দোয়া করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত রাজপরিবার ও কাতারের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ধারণের তৌফিক কামনা করছি।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত