জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

‘আমি তো ঘরের ছেলে আবার আসব’, বগুড়া থেকে যাওয়ার সময় তারেক রহমান

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বগুড়া

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৫: ৪৩
গাড়ি বহর থামিয়ে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

বগুড়া এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এলাকার মানুষের যত কাজ, সব হবে। আমি তো ঘরের ছেলে আবার আসবো, দোয়া করবেন ইনশাআল্লাহ।’ এসময় বগুড়া-৭ আসনে দলীয় প্রার্থী মোরশেদ মিলটনকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১টার দিকে বগুড়ার শাহজাহানপুরে পথসভায় এ কথা বলেন। বগুড়া থেকে সিরাজগঞ্জে যাওয়ার পথে শাজাহানপুরে গাড়িবহর থামিয়ে গাড়িতে থেকেই বক্তব্য দেন তিনি।

এসময় বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত