স্ট্রিম প্রতিবেদক

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের আওতায় আনতে পাসপোর্ট ব্যবহারের সুযোগ চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে যাতায়াত ও যোগাযোগের সীমাবদ্ধতার কারণে ভোটার নিবন্ধন কঠিন। এসব দেশে সময়সীমা বাড়ানো দরকার।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম।
তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকারের দাবি বিএনপিই সবার আগে তুলেছে। বিএনপির ২৭ দফা কর্মসূচি ও বিভিন্ন দলের সঙ্গে ঘোষিত ৩১ দফার মধ্যেও এই দাবি রয়েছে।
নজরুল ইসলাম বলেন, প্রবাসীদের মধ্যে খুব কম মানুষের এনআইডি আছে। বাস্তব কারণে অনেকেই আগে এনআইডি করতে পারেননি। নতুন এনআইডি দেওয়ার উদ্যোগ সব দেশে জোরালোভাবে চালানো সম্ভব হয়নি। তাই আমরা প্রস্তাব করেছি, বাংলাদেশি পাসপোর্টকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক।
ইসিকে সতর্ক করে তিনি বলেন, অনেকের ফেক বা অনিয়মিত পাসপোর্ট রয়েছে। গলাকাটা পাসপোর্টও আছে কারও কারও। আবার রোহিঙ্গারাও দুর্নীতির মাধ্যমে পাসপোর্ট পেয়েছেন। তবুও আমরা বলেছি, পাসপোর্টধারীরা চাইলে তাদের পাসপোর্টের ছবি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে ভেরিফিকেশন করিয়ে নিতে পারেন। ভেরিফিকেশন সঠিক হলে তাদের ভোটার করা যেতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।
বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন আমাদের কাছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চেয়েছে। আমরা অবশ্যই সহযোগিতা করব। কারণ, ২০২৪ সালের ছাত্র-শ্রমিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক ধরনের বিজয় অর্জন করেছি, দুর্নীতিগ্রস্ত শাসন থেকে মুক্ত হয়েছি। আমাদের এক দফা দাবির পূর্ণ বাস্তবায়ন তখনই হবে, যখন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে আর সেটি নির্বাচনের মাধ্যমেই সম্ভব। তাই অবশ্যই আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করব।
এ সময় পুলিশ সুপারদের লটারির মাধ্যমে চূড়ান্ত করার বিষয়ে তিনি বলেন, আমাদের দল এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি। আমার কাছে মনে হয়, যেমন সাংবাদিকদের মধ্যে বিশেষ যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন হয়, রাষ্ট্রীয় দায়িত্বেও দক্ষতা বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া প্রমুখ।
অ্যাপে নিবন্ধন ৩২৫৭১ প্রবাসীর
আজ রাত ৭টা পর্যন্ত ৪৩ দেশ থেকে ৩২ হাজার ৫৭১ প্রবাসী ভোটার নিবন্ধন আবেদন করেছেন। যাদের মধ্যে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৩২ হাজার ৪০৮ জনের। জেলাভিত্তিক বেশি নিবন্ধন করেছেন ঢাকার বাসিন্দা, ছয় হাজার ৩৬৬ জন। এর পরেই আছেন কুমিল্লা দুই হাজার ৩১৩, নোয়াখালী দুই হাজার ১৬৫, চট্টগ্রাম এক হাজার ৮৮২ ও মুন্সীগঞ্জের এক হাজার ১৫১ জন।
আসন অনুযায়ী সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৮১১ জন। এর পর নোয়াখালী-১ আসনে ৬৮৯, ও ঢাকা-১৮ আসনে ৫৭২ জন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৫ ঘণ্টা আগে