স্ট্রিম প্রতিবেদক

এবার দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট আবেদনটি করেন ঢাকা-১১ আসনের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ।
রিট আবেদনে অভিযোগ করা হয়েছে, নাহিদ ইসলাম ভিনদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা বাংলাদেশের সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্যতা। আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন।
রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
রিটকারী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ এবং নির্বাচনী হলফনামায় সেই তথ্য গোপনের অভিযোগে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন নাহিদ ইসলাম। গত সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি এ রিট দায়ের করেন। হাইকোর্টে সেই রিট খারিজ হয়। পরে কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন নাহিদ ইসলাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন এবং নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
আসন্ন নির্বাচনে এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। প্রার্থিতা নিয়ে পাল্টাপাল্টি আইনি চ্যালেঞ্জের মুখে পড়া এনসিপির মো. নাহিদ ইসলাম ও বিএনপির এম এ কাইয়ুম ছাড়াও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিটকারী ও জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, গণফোরামের মো. আবদুল কাদের, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে