স্ট্রিম প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী নির্বাচনে এমন কারো সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন। এসময় তিনি সহি আকিদার সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, দেশের ইসলামী শক্তি নিজেদের মাঝে ঐক্য না করে অন্যদের নিয়ে ঐক্যের চেষ্টা করছে। তিনি বলেন, 'ইত্তেহাদ বাইনানা (নিজেদের মাঝে ঐক্য) না করে আমরা ইত্তেহাদ মা'আ গাইরিনার (অন্যদের সঙ্গে ঐক্যের) চেষ্টা শুরু করে দিয়েছি।'
হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘সহি আকিদার সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে তাদের সঙ্গে ঐক্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তাও করবেন না, যাদের বিষয়ে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করে গেছেন, তাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে তারা অনেক বই পুস্তকও রচনা করে গেছেন। এসব ভ্রান্ত আকিদার কোনো দলের সঙ্গে আপনারা জোটবদ্ধ হবেন না।’
আলেমদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, 'ইলমে ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। এদেশের দাওয়াতে তাবলিগ, মসজিদ-মাদরাসা যেনো কোনো ক্ষতি না হয়, সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে।'
জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের শীর্ষ আলেমরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে