প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া
স্ট্রিম প্রতিবেদক

‘আওয়ামী লীগের কার্যক্রম যেকোনো সময় সচল করা হতে পারে’—প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘গণহত্যাকারী, লুটেরাদের বিচার করার আগেই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’
সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে ডিজিটাল সংবাদমাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রশনও স্থগিতও করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।’
প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু স্ট্রিমকে বলেন, ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে। সে কারণে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন বলে মনে করি।’
প্রধান উপদেষ্টা এই বক্তব্য নিজে থেকে দিয়েছেন, নাকি হঠাৎ করে তাৎক্ষণিকভাবে আলাপ-আলোচনা ছাড়াই বলেছেন সে বিষয়ে বিএনপি অবগত নয় বলেও জানান বিএনপির এই নেতা।
শামসুজ্জামান দুদু বলেন, ‘গণহত্যাকারী, লুটেরাদের বিচার করার আগেই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অর্থাৎ, অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি মনে করি, আওয়ামী লীগের বিচার আগে হওয়া উচিত।’

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে