ইউএনবি

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় যুবদল-ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বাকলিয়া এলাকার এক্সেস রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল কর্মীর নাম মো. সাজ্জাদ (২৫)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার মো. আলমের ছেলে। সাজ্জাদ চট্টগ্রাম নগরের তাকতরপুল এলাকায় থাকতেন এবং বাকলিয়া থানা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, নগর বিএনপির সভাপতি ও মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী বাকলিয়া এলাকায় ছাত্রদল নেতা এমদাদুল হক বাদশা এবং বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলালের সমর্থক যুবদল নেতা হুমায়ুন রশীদের অনুসারীদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।
মঙ্গলবার রাত ১টার দিকে বাকলিয়া এলাকার এক্সেস রোডে হুমায়ুনের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ নিহত হন এবং অন্তত ১৮ জন আহত হন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে