সাঁকো ভেঙে নদীতে জামায়াত এমপির সঙ্গীরা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নীলফামারী

কাঠের সাঁকো পরিদর্শনে দুর্ঘটনার শিকার হন স্থানীয় এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তারের সঙ্গীরা। ছবি: সংগৃহীত
কাঠের সাঁকো পরিদর্শনে দুর্ঘটনার শিকার হন স্থানীয় এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তারের সঙ্গীরা। ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো ভেঙে স্থানীয় সংসদ সদস্যের বেশ কয়েক সঙ্গী নদীতে পড়ে গেছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ডিমলা ইউনিয়নের নটাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

বিপদ থেকে রক্ষা পাওয়ার পর নীলফামারী-১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘এই ঘটনাই স্পষ্ট হলো– গ্রামের মানুষ কত কষ্টে যাতায়াত করছেন।’ তিনি নটাবাড়ি-নাউতারা নদীর ওপর দ্রুত পাকা সেতু নির্মাণ এবং রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নটাবাড়ী গ্রামের সঙ্গে নাউতারা ইউনিয়নকে সংযোগকারী কাঠের সাঁকো দীর্ঘদিন জরাজীর্ণ। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার এটি দেখতে যান সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। তাঁর সঙ্গে উপজেলা জামায়াতের আমির মজিবুর রহমানসহ স্থানীয় নেতারা ছিলেন।

এমপিসহ নেতারা সাঁকোয় উঠলে ভারে একাংশ ভেঙে পড়ে। এতে এমপির সামনে থাকা কয়েক নেতা নদীতে পড়ে যান। পরে অন্যদের সহায়তায় তারা নদী থেকে উঠে আসেন। কয়েকজন সামান্য আহত হলেও, দুর্ঘটনা থেকে রক্ষা পান আব্দুস সাত্তার।

উপজেলা জামায়াতের আমির মজিবুর রহমান বলেন, জরাজীর্ণ সাঁকোয় মানুষের ভারে এই দুর্ঘটনা ঘটেছে। সংসদ সদস্য দ্রুত এখানে সেতু করার নির্দেশ দিয়েছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত