স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের তিনবারের মতো বর্তমান নির্বাচন কমিশনও (ইসি) দায়সারা ও সেটেলড নির্বাচনের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘রোববার শুনানির শেষ দিন। যদি দেখি কোনো ঋণখেলাপি বা দ্বৈত নাগরিকের মনোনয়ন বৈধ হয়েছে, আমরা রাজপথে নামব। প্রয়োজনে নির্বাচন কমিশন পুনর্গঠন করে, কিছুদিন দেরি হলেও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে। কোনোভাবেই যেনতেন নির্বাচন হতে দেওয়া হবে না।’
আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশনে আমাদের লিগ্যাল টিমকে ‘ব্লাডি সিটিজেন’ বলা হয়েছে। আমরা গর্বিত যে আমরা এই দেশের ব্লাডি সিটিজেন। কিন্তু আপনাদের মতো ‘ব্লাডি ফরেনার’ নন। জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল হিসেবে আমরা কোনো বিদেশি নাগরিক বা লুটেরাকে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ দেব না।
সংবাদ সম্মেলনে এনসিপির আইনি সহায়তা উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসার অভিযোগ, আপিল শুনানিতে ইসিকে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের সুবিধা দেওয়ার পাঁয়তারা করতে দেখা গেছে। কমিশনের কাজ আইন অনুসরণ করা, সংবিধানের ব্যাখ্যা দেওয়া নয়। সংবিধানের ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার কেবল সুপ্রিম কোর্টের। কিন্তু কমিশন নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে দ্বৈত নাগরিকদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে, যা দেশের জন্য অশনিসংকেত।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নাগরিকত্ব ত্যাগের আবেদন গৃহীত হওয়ার দলিল থাকা বাধ্যতামূলক হলেও, কমিশন প্রার্থীদের কাছ থেকে কেবল একটি হলফনামা চেয়ে সরাহার চেষ্টা করছে।
উদাহরণ টেনে জহিরুল ইসলাম বলেন, কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ দেওয়া হয়েছে। অথচ একই অভিযোগে চট্টগ্রামের আসলাম চৌধুরীর ক্ষেত্রে কমিশনের আচরণ সন্দেহজনক। কমিশনকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। শুধু তাই নয়, অপ্রাসঙ্গিকভাবে তাকে সময় দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারি চুক্তিতে জড়িত থাকা সত্ত্বেও ময়মনসিংহ-১১ আসনে বিএনপি নেতার প্রার্থিতা বহাল রয়েছে। শুনানিতে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু আমাদের আইনি টিমের ওপর চড়াও হন; গালিগালাজ করেন।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এনসিপির ৪৭ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে, যা তাদের পরিচ্ছন্ন রাজনীতির প্রমাণ। ফ্যাসিবাদী কায়দায় কেউ অবৈধ সুবিধা নিয়ে নির্বাচনে এলে, তাকে নির্বাচনী এলাকা ও রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন দলটির নেতারা। পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থানের পর কোনো প্রতিষ্ঠানকেই জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে