স্ট্রিম প্রতিবেদক

গুলিবিদ্ধ হওয়া ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হাসপাতালে দেখতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে তোপের মুখে পড়েছেন, সেটাকে ‘মব’ হিসেবে আখ্যায়িত করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধরনের আচরণ করা হলে বিএনপি বসে থাকবে না।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব বলেন। এ সংবাদ সম্মেলনেই তারেক রহমানের দেশে আসার খবর দেওয়া হয়।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাঁকে হাসপাতালে দেখতে এসে তোপের মুখে পড়েন।
শুক্রবার বিকাল চারটার দিকে মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এলে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান শুরু করেন ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকেরা।
পরে সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশের সুযোগ করে দেন। এ সময়ে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা আরও নানা স্লোগান দিতে থাকেন।
এ প্রসঙ্গে মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই ধরনের আচরণ করলে বিএনপি বসে থাকবে না। বিএনপি তার জবাব সঙ্গে-সঙ্গে দেবে। আমরা কোনো গোলযোগ চাই না, সন্ত্রাস চাই না। কিন্তু বিএনপির ওপর কোনো আঘাত এলে তার জবাব কীভাবে দিতে হয়, বিএনপি তা জানে। বিএনপি সহজভাবে নেবে না। এ সব সৃষ্টি না করে, নির্বাচনের পরিবেশ বিনষ্ট না করে সবার যাতে সম্বিত ফিরে আসে এবং নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে—সেই কাজটি করেন।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিন্দা জানিয়েছেন। দলের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। এ ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বলেছি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘এই ঘটনা থেকে প্রমাণিত হয়, যে সমস্ত অপশক্তি দেশের নির্বাচনকে বানচাল করার জন্য কাজ করছে—এটা তাদেরই চক্রান্ত বলে আমরা মনে করি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে সহানুভূতি জানাতে ছুটে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে দলের কিছু ব্যক্তি, কিছু সমর্থক ও কিছু চক্রান্তকারী সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দিয়েছে। একপর্যায়ে তারা মব সৃষ্টি করার চেষ্টা করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে