নির্বাচনী প্রচার
স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনী প্রচারে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহ ও গাজীপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন তিনি এই দুই জেলাসহ মোট তিনটি জনসভায় বক্তব্য দেবেন ।
সোমবার (২৬ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল দুপুর আড়াইটায় ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন তারেক রহমান। এরপর সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন তিনি। গাজীপুরের কর্মসূচি শেষে ঢাকায় ফিরে সন্ধ্যা ৭টায় উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রচারণা শুরু করেন তারেক রহমান। প্রথম দিনে তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী মিলিয়ে মোট সাতটি জনসভায় বক্তব্য দেন। এরপর গতকাল রোববার চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে আরও ছয়টি নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে