স্ট্রিম প্রতিবেদক

ভোটগ্রহণের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি নিতে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে গিয়ে পড়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান নেতা-কর্মীদের দিকনির্দেশনা দিয়ে বলেন, ‘জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আগামী ১২ তারিখের নির্বাচনে আমাদের কী করতে হবে? আমি শুধু ফজরের নামাজের কথা বলি না; এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ নামাজ পড়ে যাওয়ার প্রস্তুতি নেবেন। দরকার হলে ভোটকেন্দ্রের সামনে গিয়ে আপনারা জামাত করে ফজরের নামাজ পড়বেন।’
তিনি আরও বলেন, ‘সকাল সাড়ে সাতটা থেকে যখন ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন। কারণ প্রিয় ভাই-বোনেরা, গত প্রায় ১৬ বছরে দেশের সব তছনছ হয়ে গিয়েছে। আমরা দেখেছি রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হয়েছে। কীভাবে দুর্নীতিগ্রস্তভাবে জনগণের অর্থ-সম্পদ লুটপাট করে পাচার করা হয়েছে, তাও আমরা দেখেছি। এই দুর্নীতি বন্ধ করতে হলে জনগণকে সজাগ হতে হবে। দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে জনগণকে এগিয়ে আসতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১০ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১০ ঘণ্টা আগে