স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৩১ সদস্যের এই নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কমিটির সেক্রেটারি করা হয়েছে মনিরা শারমিনকে।
শুক্রবার (৯ জানুয়ারি) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। সাংগঠনিক কার্যক্রম জোরদার ও নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যেই এই পুনর্গঠন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং মাঠ পর্যায়ে সাংগঠনিক সমন্বয় সাধনই হবে কমিটির মূল কাজ। পাশাপাশি প্রার্থীদের আইনি সহায়তা নিশ্চিত করা এবং মিডিয়া মনিটরিং কার্যক্রমও পরিচালনা করবে এই কমিটি।
আসন্ন গণভোট কেন্দ্র করে বিশেষ কর্মসূচির কথা জানিয়েছে এনসিপি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠন করা কমিটির অন্যতম রাজনৈতিক উদ্দেশ্য। এ লক্ষ্যে দেশব্যাপী জোরালো প্রচারণা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে