স্ট্রিম প্রতিবেদক

ইসলামি আমিরাত আফগানিস্তানের রাষ্ট্রীয় আমন্ত্রণে দেশটিতে পৌঁছেছেন মাওলানা মামুনুল হক। তিনিসহ বাংলাদেশি আলেমদের একটি প্রতিনিধি দল গতকাল (১৭ সেপ্টেম্বর) বুধবার সকালে রাজধানী কাবুলে পৌঁছেছেন বলে জানা গেছে।
মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ স্ট্রিমকে জানিয়েছেন, প্রতিনিধি দলটি আগামী এক সপ্তাহ আফগানিস্তানে অবস্থান করার কথা রয়েছে। এই সময়ে তাঁরা তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
বিশেষভাবে মানবাধিকার ও নারীর অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন হাসান জুনাইদ।
মাওলানা মামুনুল হক ছাড়াও প্রতিনিধি দলে আরও রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), হেফাজতের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসাইন কাসেমী, বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা আব্দুল হক ও মাওলানা মাহবুবুর রহমান।
হাসান জুনাইদ জানান, সফরকালে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্ক উন্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে প্রতিনিধি দল আলোচনায় অগ্রাধিকার দেবেন। এ ছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকা দেখতে যাবেন।

গত ১৪ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকসহ এই প্রতিনিধি দলটি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। সেখানে তারা ওমরাহ আদায় করেন এবং আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠেয় ‘খতমে নবুওয়ত মহাসম্মেলন’ সফল করার লক্ষ্যে মক্কাস্থ প্রবাসীদের সঙ্গে এক সভায় মিলিত হন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছান তাঁরা।
বাংলাদেশ খেলাফত মজলিসের একটি সূত্র জানিয়েছে, ভিসা পাওয়া সাপেক্ষে এই সফরে আফগানিস্তান ছাড়াও মধ্যএশিয়ার আরও কয়েকটি দেশে মাওলানা মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৬ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে