স্ট্রিম সংবাদদাতা

ভোলার মনপুরায় ভোট চাওয়া নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছেন। এতে জামায়াতের পাঁচজন ও বিএনপির তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আহতদের মধ্যে বিএনপি সমর্থকরা হলেন– মো. গণি মাঝি, তাঁর মা ও রাসেল হাওলাদার। অপরদিকে জামায়াতের আহতরা হলেন- দলের সমর্থক মো. ইদ্রিস, মো. রুবেল, মো. তারেক, মাওলানা শরীফ ও মো. সাদ্দাম।
এদিকে সংঘর্ষের ঘটনায় দুই দল একে-অপরকে দায়ী করেছে। জামায়াতে ইসলামীর উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিমের অভিযোগ, ওই এলাকায় জামায়াতের কর্মীরা ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে জামায়াতের অন্তত পাঁচজন আহত হন।
অন্যদিকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি বলেন, বিএনপির নেতাকর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে জামায়াতের নেতারাও সেখানে উপস্থিত হন। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতা কামাল উদ্দিনের অভিযোগ, ভোট চাওয়ার নামে জামায়াতের লোকজন সংঘবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে বিএনপির তিন থেকে চারজন আহত হন।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ ও নৌবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৭ ঘণ্টা আগে