জেলা যুবদলের তথ্য ও গবেষণা-বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজনের লোকজনের সঙ্গে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদের অনুসারীদের সংঘর্ষ।
স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জ সদর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন।
শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েক দফায় সদর উপজেলার বৌলাই চৌরাস্তা বাজার ও আশপাশের এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ সময় একটি পক্ষের পাঁচটি বাড়িতে হামলা করে লুটপাট ও আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালেও হামলাকারীদের বাধার মুখে আগুন নেভাতে অংশ নিতে পারেনি।
জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজনের লোকজনের সঙ্গে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদের অনুসারীদের সংঘর্ষ হয়েছে। স্থানীয় লোকজন বলেছে, এলাকায় মাদক কারবার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কয়েকজনকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সংঘর্ষে নিহত ইমরানুল হক হিমেল (২৮) বৌলাই মূলসতাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি জেলা যুবদল নেতা রাজনের অনুসারী বলে জানা গেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ রাজিবের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বৌলাই এলাকার লোকজন জানান, জেলা যুবদল নেতা আলী আব্বাস রাজনের অনুসারীদের সঙ্গে উপজেলা যুবদল নেতা এমদাদুল হক এমদাদের লোকজনের মধ্যে এলাকায় মাদক কারবার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় এমদাদের পক্ষের লোকজেনের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন প্রতিপক্ষের ইমরানুল হক হিমেল নামে একজন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়লে এমদাদের বাড়িসহ তাঁর পক্ষের লোকজনের ৫টি বাড়িতে হামলা করে রাজনের লোকজন। হামলাকারীরা লুটপাটের পর আগুন ধরিয়ে দেয় তারা।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, যুবদলের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনার তদন্ত করে দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে