স্ট্রিম প্রতিবেদক

এক বছর আগে বিয়ে করেছেন মোহাম্মদ নাঈম। বিয়ের পর স্ত্রী মুনা আক্তার সামিয়াকে নিয়ে রাজধানীর মিরপুরের রূপনগরে শুরু করেন সংসার। নাঈমের পাশাপাশি সামিয়াও পোশাক কারখানায় কাজ শুরু করেন। প্রতিদিনের মতো আজও কাজে বেরিয়েছিলেন সামিয়া। তবে এখনো বাসায় ফেরেননি। দুপুর থেকে সামিয়ার ছবি, পরিচয়পত্র নিয়ে শিয়ালবাড়িতে দাঁড়িয়ে আছেন নাঈম। অগ্নিকাণ্ডে সামিয়া মারা গেছেন কি না, সে তথ্য এখনো জানতে পারেননি তিনি।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে আগুন লাগে মিরপুরের শিয়ালবাড়ির একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন।
আত্মীয়-স্বজনের খোঁজে আসা অনেকের মধ্যে দেখা গেল নাঈমকে। তিনি স্ট্রিমকে বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে সামিয়া বাসা থেকে বের হয়। দুপুরে খবর পাই, এখানে আগুন লেগেছে। তারপরই আমি এখানে চলে আসি। কিন্তু এখনো তাঁর কোনো খোঁজ পাইনি।’
এদিকে ঘটনাস্থলে নিয়োজিত ভলান্টিয়াররা মাইকে ঘোষণা করছেন, ‘যাদের আত্মীয়-স্বজন নিখোঁজ আছে, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করুন। এখান থেকে কোনো তথ্য পাওয়া যাবে না।’
ঢাকা মেডিকেলে গিয়েছিলেন কি না জানতে চাইলে নাঈম বলেন, ‘আমি বিকেলে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। কিন্তু সেখানে কোনো তথ্য পাইনি। এখন আবার দুইজনকে পাঠিয়েছি, তারাও কোনো তথ্য পায়নি।’
এ সময় কান্নায় ভেঙে পড়েন নাঈমের মা তাহেরা বেগম। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমরা গরিব মানুষ, আমাদের ক্ষমতা নেই। আপনারা আমার মেয়েটাকে খুঁজে দেন।’
এর আগে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কেমিক্যাল গোডাউনের আগুন এখনও নেভানো যায়নি। তল্লাশি অভিযান চলমান আছে।’

বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৯ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
৩৪ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
১ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে