বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষে সংঘর্ষ, আহত ১০
স্ট্রিম সংবাদদাতাঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গ্রামের মো. শাহজাহানের দোকানে সকালে চা পান করতে যান রিপন হোসেন। আগের বকেয়া পরিশোধ না করায় ওই সময় টাকা ছাড়া চা দিতে অস্বীকার করে শাহজাহান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। এর জেরে দু’পক্ষের লোকজন পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ বলেন, সংঘর্ষে আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)






