
বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের ধাওয়া ও লাঠিপেটার শিকার হন তারা।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী চলা এই আন্দোলনের অংশ হিসেবে বিকেলে শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে জড়ো হন। তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।
সরেজমিনে দেখা যায়, সংসদ ভবনে অধিবেশন চলাকালে এর মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বলে। কিন্তু শিক্ষার্থীরা অনড় থাকলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে লাঠিপেটা করে পুলিশ।
সংসদ ভবনের সামনে থেকে ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের আসাদ গেট (আড়ং মোড়ে) এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ তাদের আবার ধাওয়া দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক থেকে সরিয়ে দেয় এবং আসাদ গেট মোড়ে অবস্থান নেয়।
পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে সরে গেলেও সন্ধ্যা সাতটার দিকে সংসদ ভবনের মূল ফটকে এসে কিছু শিক্ষার্থী আবার জড়ো হন। পরে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলকে সংসদের ভেতরে অবস্থান করা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান।
ইতিমধ্যে প্রতিনিধিদলের সদস্যরা সংসদ ভবনের সামনে থাকা পুলিশের ব্যারিকেডের ভেতরে প্রবেশ করেছেন।
.png)






-78ae87-256x144.webp)

