স্ট্রিম প্রতিবেদক

‘জুলাই জাতীয় সনদ’ ও ‘জুলাই ঘোষণার’ আলোকে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটরিয়ামে আয়োজিত ‘গুম: ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
মীর আহমাদ বিন কাশেম আরমানের লেখা ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ বইয়ের প্রচ্ছদ উন্মোচন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও প্রচ্ছদ প্রকাশন।
অনুষ্ঠানে আদিলুর রহমান খান বলেন, ‘জুলাই মাত্র ৩৬ দিনেই বাংলাদেশকে বদলে দিয়েছে। আমরা জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণার আলোকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘আজ বাংলাদেশ এক নতুন মোহনায় দাঁড়িয়ে আছে। যাঁরা একসময় গুমের শিকার হয়েছিলেন, আজ তাঁরা কথা বলতে পারছেন। আমরা জানতাম না তাঁরা কোথায় আছেন, কারণ ফ্যাসিবাদী শাসন তখন পুরো বাংলাদেশকেই বন্দী করে রেখেছিল।’
আদিলুর রহমান জানান, বাংলাদেশ এখন বিচারবহির্ভূত হত্যা ও দমন-পীড়নের সময় পেরিয়ে এসেছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে সরকার কাজ করছে। তাঁর ভাষায়, অপরাধীদের বিচারের কার্যক্রম শুরু হয়েছে এবং যাঁরা দীর্ঘদিন অন্যায়ের শিকার ছিলেন, তাঁরা এর পরিসমাপ্তি দেখবেন।
ফ্যাসিবাদরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যদিও ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, কিন্তু এটি মাঝে মাঝেই ফিরে আসার চেষ্টা করে। তাই আমাদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থেকে এই লড়াই চালিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে মীর আহমেদ বিন কাশেম, ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম, আবদুল্লাহ আমান আযমীসহ অনেকে উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং তারাবি নামাজ ও ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান তথ্যমন্ত্রী।
৩ মিনিট আগে
সদ্য ক্ষমতাসীন জোট কর্তৃক শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১০ মিনিট আগে
সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে সেটি আমরা খতিয়ে দেখব।”
১ ঘণ্টা আগে