স্ট্রিম প্রতিবেদক

রাষ্ট্রীয় পদে থেকে বা ইউনিফর্ম পরে গুম ও বিচারবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিন জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
তাজুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের যে যত বড় অফিসার বা ইউনিফর্মধারী হোক না কেন, যদি অপরাধ করে—তাঁকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আইনের কাছে তাঁকে জবাবদিহি করতেই হবে।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘জাতির কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি দেওয়া। গত ১৭ বছরের ভয়াবহ অন্ধকার রাজত্বের অবসান ঘটানোর স্বার্থেই আসামিদের বিচার নিশ্চিত করা হচ্ছে। এই বিচার প্রক্রিয়া শুরু করার মাধ্যমে আমরা সেই বার্তাটিই দিতে চাই।’
চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, গত সরকারের আমলে গুমকে একটি সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে যেকোনো মানুষকে নাই করে দেওয়া হতো এবং এর জন্য কোনো জবাবদিহি করতে হতো না। জাতিসত্তা রক্ষার স্বার্থেই এই বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
এর আগে সকালে ট্রাইব্যুনাল-১-এ গুমের মামলার প্রথম সাক্ষী হিসেবে বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরীর জবানবন্দি গ্রহণ শুরু হয়। সাক্ষীর জবানবন্দির বিষয়বস্তু তুলে ধরে তাজুল ইসলাম বলেন, গোপন বন্দিশালায় বা আয়নাঘরে বন্দিদের কী অমানবিক পরিস্থিতির শিকার হতে হয়েছে, তার লোমহর্ষক বর্ণনা উঠে এসেছে সাক্ষ্যে।
চিফ প্রসিকিউটর বলেন, কীভাবে বাসা থেকে উঠিয়ে নেওয়ার পর আটকের কথা অস্বীকার করা হতো, কীভাবে জমটুপি পরিয়ে রাখা হতো সাক্ষী তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। গোপন বন্দিশালায় দিন ও রাতের পার্থক্য বোঝা যেত না। অসুস্থ হলে কী চিকিৎসা দেওয়া হচ্ছে বা ওষুধের গায়ে কী লেখা থাকত, তা জানারও সুযোগ ছিল না বন্দিদের।
তাজুল ইসলাম আরও জানান, গোপন বন্দিশালায় মানুষকে আট বছর পর্যন্ত আটকে রাখার নজির রয়েছে। যারা দেশের স্বাধীনতা, বৈষম্যহীন সমাজ বা বাকস্বাধীনতার জন্য গুম হয়েছিলেন, বিচার না হলে তাদের আত্মা শান্তি পাবে না। তাই গুমের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে এই বিচার প্রক্রিয়া একটি ঐতিহাসিক মাইলফলক।

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
৩৪ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে