স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্নমত অথবা হীন ও দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে।’
রাজধানীতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ রোববার (২৩ নভেম্বর) সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিষয়টি নিয়ে সমাজে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন। বর্তমানে সর্বশক্তিমান আল্লাহর ওপরে আস্থা এবং বিশ্বাস কথাটি এভাবে রাখা হয়নি। কেন এভাবে রাখা হয়নি?’
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ও সমাজে ইসলাম, মুসলমান ও ইসলামি সংস্কৃতিকে নানাভাবে হেও করার অপচেষ্টা করেছিল মন্তব্য করে তিনি বলেন, ‘আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে, ২০২৪ সালে পবিত্র রমজান মাসে হঠাৎ করেই মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি ইফতার মাহফিল আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি ছিল বাংলাদেশে ইসলাম বিরোধী, ইসলামি মূল্যবোধ এবং সংস্কৃতির বিরুদ্ধে সুদূরপ্রসারী ষড়যন্ত্রের একটি অংশ।’
শাপলা চত্বরের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার সমর্থকের ওপর হানাদার বাহিনীর মতো ক্র্যাকডাউন চালানো হয়েছিল। এর প্রতিবাদে বিএনপি সারা দেশে দুদিন হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল।
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সর্বোচ্চ ডিগ্রি ‘দাওরায়ে হাদিস’কে স্নাতকোত্তর ডিগ্রির সমমান দেওয়ার উদ্যোগ ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে নেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সার্ভিস রুল প্রণয়নসহ অন্যান্য দাবির প্রতি সমর্থন জানিয়ে তারেক রহমান বলেন, ‘আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি অগ্রাধিকার ভিত্তিতে পূরণে সব সুযোগ রয়েছে বলে আমি মনে করি। আপনারা ইমাম, খতিব, মুয়াজ্জিনদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন। এই দাবিটি অত্যন্ত যৌক্তিক। আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেবে। অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের জন্যও কার্যকর উদ্যোগ বিএনপি সরকার নেবে।’
ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের ‘সমাজ সংস্কারক’ উল্লেখ করে তিনি বলেন, ‘নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনারা মানুষের নৈতিক ও আত্মিক শুদ্ধির জন্য নিজেদের সময় ব্যয় করেছেন বা করছেন। একটি নৈতিক সমাজ গঠনের জন্য এটি প্রশংসনীয় অবদান। বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকা পালনকারী ইমাম–খতিব–মুয়াজ্জিনগণ, যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৫ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
১৭ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
১৮ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে