বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
স্ট্রিম প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রপতির বাসভবনে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সন্ধ্যায় নিজের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বঙ্গভবনে যাওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। সেখানে গ্যালারিতে বসে খেলা উপভোগ করার পর তিনি সরাসরি বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন।
.png)






