স্ট্রিম সংবাদদাতা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আমরা সম্প্রীতির বন্ধনে থাকতে চাই এবং সম্প্রীতিই একমাত্র মৌলিক বিষয়। এটা নিয়েই পার্বত্য এলাকায় আমরা একসাথে থাকতে পারব।’
আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙামাটি মিলন বিহারের বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় প্রথম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কাউকে ধর্মীয়, সামাজিক বা অন্যকোনভাবে বঞ্চিত করা ঠিক নয়। আমাদের সকলের মাঝে সম্প্রীতি থাকা দরকার, কারণ এটিই আসল।’
এ সময় আরও উপস্থিত ছিলেন—মিলন বিহার পরিচালনা কমিটির সভাপতি শ্যামল মিত্র চাকমা, জাতীয় কঠিন চীবর দান উদযাপন কমিটির সভাপতি রন জ্যোতি চাকমাসহ বৌদ্ধ ভিক্ষু ও পূর্ণার্থীরা। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা ও ধর্ম দেশনা প্রদান করেন ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের।
রাঙ্গাপানি কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে পূর্ণার্থীরা চীবর বোনার কাজে অংশ নেন। ২৪ ঘণ্টা মধ্যে তুলা থেকে সুতা, সুতা থেকে চীবর (বৌদ্ধ ভিক্ষুদের পরণের বস্ত্র) তৈরি করে আগামীকাল শনিবার ভিক্ষু সংঘকে দান করা হবে। উক্ত কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ গেছে দুই চালকের। আহত হয়েছেন আরও ১৭ জন। উপজেলার বালিয়া মোড়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
১ ঘণ্টা আগে
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একযোগে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
২ ঘণ্টা আগে