
সরকারি সফরে মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন তিনি। সিলেট বিমানবন্দর থেকে বাসে মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দুপুর ১টায় শ্রীমঙ্গলে এবং ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রীর। ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি রাজনৈতিক সভায়ও অংশ নেবেন তিনি।
বিকেলে দুসাই রিসোর্টে বিশ্রাম নেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
.png)






