
সম্প্রতি খাল খনন কর্মসূচির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা মাসুদ অরুনকে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ধাক্কা দিচ্ছেন।
ভিডিও দেখে অনেকেই মন্ত্রী এ্যানির সমালোচনা করে বলেন, ‘ক্ষমতা পেয়ে কেউ কেউ কর্মী ও দুর্দিনের নেতাদের মূল্যায়ন করতে ভুলে যান।’
সোমবার (১৩ এপ্রিল) শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ অরুন। সামাজিক মাধ্যমে সাক্ষাতের ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সঙ্গে করমর্দন করেছেন এবং কুশলাদি বিনিময় করেছেন।’
ভিডিও প্রসঙ্গে মাসুদ অরুন আরও বলেন, ‘অতিরিক্ত ভিড়ের মধ্যে অনিচ্ছাকৃত ধাক্কাধাক্কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে আমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।’
.png)






