প্লট বরাদ্দে দুর্নীতি
বাসস

দুর্নীতির অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার দুটি পৃথক বিশেষ জজ আদালত। মামলাগুলোর মধ্যে শেখ হাসিনার পাশাপাশি তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের একাধিক সদস্যের নাম রয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এবং আদালত-৫ এই অভিযোগ গঠন করেন। মামলাগুলোর বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে আসামিরা পলাতক থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ায় দুদক এই মামলাগুলো দায়ের করে।
শেখ হাসিনা-শেখ রেহানাসহ ১৭ জন, শেখ হাসিনা-আজমিনা সিদ্দিকসহ ১৮ জন এবং শেখ হাসিনা-রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে পৃথক তিন মামলায় অভিযোগ গঠন করেন বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম। এসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ১৩ আগস্ট।
অপরদিকে শেখ হাসিনাসহ ১২ জন, শেখ হাসিনা-সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে পৃথক তিন মামলায় অভিযোগ গঠন করেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এসব মামলায় সাক্ষ্যগ্রহণ হবে আগামী ১১ আগস্ট।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম আজ বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০ জুলাই আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু কেউ উপস্থিত না হওয়ায় মামলাগুলো বিচারের জন্য বদলি করে দেওয়া হয় বিশেষ জজ আদালতে।
মামলাগুলো চলতি বছরের ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে দায়ের করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান। তদন্ত শেষে ১০ মার্চ চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তারা।

বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২৭ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
১ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে