স্ট্রিম প্রতিবেদক

উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও আগুন দেওয়া হয়েছে। রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন দেওয়া হয়।
জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য হামিদুর রহমান হিল্লোল স্ট্রিমকে বলেন, উচীচীর কার্যালয় থেকে বিকেলে সংগঠনের সদস্যরা ধানমন্ডিতে ছায়ানট পরিদর্শনে যান। এর মধ্যে তারা খবর পান উদীচীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। কারা আগুন দিয়েছে বা কীভাবে লেগেছে, তারা এখনো নিশ্চিত নন।
গণমাধ্যমকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, সেগুনবাগিচায় উদীচীর কার্যালয়ে ৭টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সাড়ে ৭টার দিকে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট সেখানে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

.png)

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
২২ মিনিট আগে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
২ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
২ ঘণ্টা আগে