স্ট্রিম প্রতিবেদক

খাগড়াছড়িতে এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে চলমান অবরোধে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার বিকেল চারটার দিকে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করে ‘আদিবাসী ছাত্র জনতা’।
এ সমাবেশে অভিযোগ করা হয়, ‘সেটেলার' বাঙালিরা পরিকল্পিতভাবে পাহাড়িদের ওপর হামলা চালিয়েছে। এ সময় ঘরবাড়ি ও দোকানপাটও ভাঙচুর করা হয়।
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, খাগড়াছড়ির গুইমারা বাজারে ৪০-৫০টি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে 'সেটেলাররা'। এতে সহযোগিতা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি।
সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা বলেন, 'যাঁরা ধর্ষণের বিচার চাচ্ছেন, তাঁদের ওপরই গুলি চালানো হচ্ছে।'
হিল উইমেন্স ফেডারেশন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রিয়া চাকমা বলেন, গুইমারায় গুলি কোনো আকস্মিক ঘটনা নয়। পাহাড়ি জনগোষ্ঠী শুধু ন্যায়বিচার চেয়েছে। কিন্তু সেটিও তাঁদের সঙ্গে করা হচ্ছে না।
বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি ম্যাথিউ চিরাং এ সময় দাবি জানান, হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে ও আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে যে-ই সরকারই আসুক না কেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির কোনো উন্নতি ঘটে না।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণিপড়ুয়া এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে রাত ১১টার দিকে স্বজনেরা তাঁকে অচেতন অবস্থায় একটি খেত থেকে উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
এই ঘটনার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় এবং গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এদিকে আজ দুপুরের পর গুইমারা উপজেলার মহাজনপাড়া এলাকায় পাহাড়িদের দোকান ও বাড়িঘরে 'বাঙালি'রা আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন তিষ্য চাকমা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাঁর বাড়ি মহাজনপাড়ায়।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে