শাহজালাল বিমানবন্দরে আগুন
স্ট্রিম প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভানোর কাজ শুরু করার আগে পানির উৎস খুঁজে পেতে ১০-১২ মিনিট সময় ব্যয় হয়েছে। পরে পাশের একটি পুকুরে গিয়ে পানি নিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন। এমন তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের প্রথমেই যেসব ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, তারা পানির উৎস খুঁজতে থাকে। পরে কার্গো ভিলেজের সামনের সড়কের বিপরীত পাশেই রয়েছে বিএফসিসি পাম্প-২। এর পাশেই লাগোয়া পুকুর থেকে ৫টি পাম্প বসিয়ে পাইপের মাধ্যমে বিরামহীনভাবে পানি সরবরাহের কাজ শুরু হয়।
পুকুরের সামনে দাঁড়িয়ে নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘বেলা ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। এসেই দ্রুত কাজ শুরু করে দেয়। আমাদের একটা দল এই পুকুরে পাঁচটি পাম্প স্থাপন করে বিরামহীনভাবে পানি সরবরাহ শুরু করে দেন।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘এখানে এসে একটাই পুকুর পেয়েছি। আশেপাশে আর কোনো জলাশয় না থাকায় প্রথমদিকে পানির উৎস খুঁজে পেতে বেগ পেতে হয়েছে।’
এদিকে আগুনের ঘটনার পর থেকে হাজারো উৎসুক জনতার ভিড় সামলাতে সড়কগুলোতে সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো প্রবেশের জন্য আগে থেকে তাঁরা রাস্তা ক্লিয়ার করার দায়িত্ব পালন করেন। ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা জানান, যানজট পেরিয়ে তাদের আসতে কিছুটা সময় লেগেছে।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে