রাঙামাটিতে হ্রদে নিখোঁজের দুদিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার
স্ট্রিম সংবাদদাতারাঙামাটি

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে নিখোঁজের দুদিন পর ওয়ার্ড বিএনপি নেতা মো. মাসুদের (৫০) মরদেহ একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়।
এর আগে শনিবার (১৮ জুলাই) হ্রদের একই স্থানে পানিতে ডুবে নিখোঁজ হন মো. মাসুদ। তিনি কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি পেশায় একজন মৌসুম ফল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. মাসুদ নিখোঁজের পর শনি ও রোববার দুদিন হ্রদে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দল। সোমবার (২০ জুলাই) সকালে গর্জনটিলায় তাঁর মৃতদেহটি ভেসে উঠে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিস, নৌ-বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।
মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)






