স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। মো. সিয়াম আহসান আয়ান (১৮) নামের ওই সাক্ষী জানিয়েছেন, আবু সাঈদকে বাঁচাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সিয়াম আহসান আয়ান বলেন, ‘১৫ জুলাই রাতের বেলা রংপুরে একটি মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই যে ১৬ তারিখ বেলা ১২টায় রংপুর জিলা স্কুলের সামনে আমরা সকল ছাত্রসমাজ একত্রিত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যাব। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সাথে একত্রিত হব। আমরা জিলা স্কুলের সামনে একত্রিত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে আগানো শুরু করি।’
আয়ান জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়।
আয়ান বলেন, ‘পুলিশ আমাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে, যার প্রতিবাদে আবু সাঈদ রাস্তার আইল্যান্ডের পশ্চিম পাশে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট বরাবর দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। তখন তাঁকে শুট করা হয়। তখন আমি বিয়াম শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার পূর্ব পাশে অবস্থান করছিলাম। সেখান থেকে আমি আবু সাঈদকে দেখতে পারছিলাম। গুলি খেয়ে আবু সাঈদ তাঁর ব্যালেন্স হারিয়ে আইল্যান্ডের পূর্বপাশে চলে আসেন। তখন আনুমানিক ২টা ১৭ মিনিট। আমি আবু সাঈদ ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে আসি। তখন তাঁকে আমি তুলে আমার ডানপাশে অর্থাৎ পূর্বপাশে ঘুরিয়ে নিই। পুলিশ আবারও গুলি করে এবং সেই গুলিতে আমি আহত হই।’
এ সময় আয়ান ট্রাইব্যুনালের সামনে তাঁর শরীরের বামপাশে গুলির ক্ষত চিহ্ন দেখান।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে