স্ট্রিম প্রতিবেদক

ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়িয়ে এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে মোট ৩৯টি আসনের সীমানা নির্ধারণের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
ইসি আনোয়ারুল বলেন, ‘সংসদীয় আসনের সীমানা নির্ধারণ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণে সুপারিশ জমা দিয়েছে। সংসদীয় ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তন হচ্ছে। গাজীপুরে একটি আসন বাড়ছে এবং বাগেরহাটে একটি আসন কমছে।’
শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ-সংক্রান্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে ১০ আগস্ট পর্যন্ত। পরে আসনভিত্তিক শুনানি শেষে সীমানা নির্ধারণ চূড়ান্ত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইসি আনোয়ারুল জানান, ‘সীমানা পুনর্নির্ধারণ আইনে বলা হয়েছে, সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি—এ তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে করতে হবে। তবে আদমশুমারি ২০২২ অনুযায়ী কিছু বিষয় আছে একটু অসামঞ্জস্যপূর্ণ। আমাদের কাছে আছে হালনাগাদ করা ভোটারসংখ্যা। এ ছাড়া, আমাদের ভোটার তালিকা ও সংখ্যার ভিত্তিতে কমিটি এভারেজ আসনভিত্তিক ভোটারসংখ্যা নির্ধারণ করেছে। সেটি হলো প্রায় ৪ লাখ ২০ হাজার।‘
পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট- ১ও ৩, ব্রাহ্মণবাড়িয়া- ২ ও ৩, কুমিল্লা ১, ২, ১০ ও ১১, নোয়াখালী ১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হচ্ছে।
আসনের সীমানা নিয়ে বিএনপিসহ বেশিরভাগ দলের একটা বড় অভিযোগ ছিল যে ২০০৮ সালের নির্বাচনের আগে সীমানাতে বড় ধরনের রদবদল করা হয়েছিল। এ বিষয়ে কমিশন কী করেছে জানতে চাইলে ইসি আনোয়ারুল বলেন, ‘আমরা প্রতিটি আসন পরীক্ষা-নিরীক্ষা করেছি। সাতটি আসন—যেগুলো মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফরিদপুর ও বরগুনার—এই আসনগুলোতে আবেদন করেছিলেন যে একটি আসন কমানো হয়েছে সেই আসনগুলো ফিরে পাওয়ার জন্য।
‘কিন্তু যে ক্রাইটেরিয়ায় অর্থাৎ ২০২১ এর যে ডিলিমিটেশন আইন এই পরিবর্তন আনা হবে, সেই ডিলিমিটেশন আইনে জনসংখ্যার একটা বিষয় আছে, ভৌগোলিক অবস্থার বিষয় আছে, প্রশাসনিক ব্যবস্থার বিষয় আছে। এই ক্রাইটেরিয়াতে গিয়েই আমাদের ইচ্ছা ছিল যে সব কয়টা আসন ফেরত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা ছিল। কিন্তু ওই ক্রাইটেরিয়াতে কিছু করার ছিল না। দিতে পারলে আমাদের কাছেও ভালো লাগত।’

নতুন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা দেওয়া না হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
১ ঘণ্টা আগে
সপ্তাহখানেকের ব্যবধানে সিলেটে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে জেলার বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মহানগরে র্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিলসহ মুর্শিদা আকতার (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার সদর থানার উত্তর কুতুবদিয়া পাড়ার মৃত আবুল বাশারের মেয়ে।
৩ ঘণ্টা আগে
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থাকা ৪৫৭ আসামির মধ্যে ২৯৩ জন এখনো পলাতক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের সাক্ষ্য দেওয়ার বিষয়ে খোঁজ নিতে এসে সাংবাদিকদের একথা জানান আখতার হোসেন।
৩ ঘণ্টা আগে